পাহাড়ের ঢাক
আজ ও আমার মনে আছে
আমরা গিয়ে ছিলাম
লাল পাহাড়ের কাছে
সারি সারি বাঁশ বাগানে ঘেরা
অনেক বাদুর ঝুলে আছে।
গভীর অরন্ন্যে পাহাড়ের পাদদেশ
শূকুরের ছানা অবিরাম খেলছে
গায়ে কাদা মেখে লুট পুটি খেয়ে
গভীর আগ্রহে আপন আবেশে
চট্টগ্রাম রাউজান বৃন্দাবনে
এক জাপানি এসে ছিল আমাদের সনে
চাকমা মারংদের সংস্কৃতি অবলকনে
শেগুন গাছের কিশোরি মেয়েরা
সারি সারি ঘন পত্রে মুখ ঢেকে
শাখা উপশাখা ছড়িয়ে নীরব আছে দাড়িয়ে
ঘন বাঁশ বনে খোকা বাশের করুল
হাফ পেন্ট পরে উকি মারছে পাহাড় ফুড়ে
সাপেরাএখানে মিতালি করে
সাপের মেয়ে করে ব্যাঙ ধরার বায়না
পাহাড় গুলো হাত ছানিতে ডাকে
আমার ভুবনে সবাই আয়না।
Comment

