আধুনিক গান (সকাল বেলায়)
কলমে – সমীর চ্যাটার্জি 03/02/26
সকাল বেলায়, বকুল তলায়। ফুল কুড়াতে আমার যাওয়া।
সেই তো প্রথম তোমার সাথে চোখে চোখে একটু চাওয়া।।

জানি নাকো কেমন করে নিলে আমার হৃদয় কেড়ে।
তারপরেতে তোমার সাথে হয়তো একটু মেলামেশা।।
সেই তো প্রথম তোমার সাথে চোখে চোখে একটু চাওয়া।।
সাত পাকেতে বেঁধে তুমি মিটিয়ে দিলে আমার আশা।
তারপরেতে চলল মোদের শুধুই কত চাওয়া পাওয়া।।
সেই তো প্রথম তোমার সাথে চোখে চোখে একটু চাওয়া।।
সাত পাকের ওই দিনটা দেখো আজকে আবার এসেছে ফিরে।
তাইতো আমার গানটা আজিকে, তোমার পাশে বসে গাওয়া।।