বসন্তের পদপাত
বিবেক পাল
কুয়াশার আঁচল সরিয়ে
রঙের আগুন ডালে ডালে
অশোক পলাশ শিমূলে ।
দক্ষিণা বাতাসে মিঠে স্বর
কোকিলের ।
ভ্রমরের গুঞ্জরণ ফুলে ফুলে ।
বাতাসে মাদলের সুরে
মন ভেসে যায় মনের টানে
বসন্তের পদপাত হৃদয় গহীনে ।
______________________________________________
২রা ফেব্রুয়ারী ‘২৬ সোমবার রাত দশটা ।
—————————————————————————–
Comment

