মন ছুঁয়ে দেখো একবার
বিশ্বজিৎ মানিক
তুমি কিছু বলো না
তবু হৃদয়ে গুঞ্জন ওঠে,
চাপা কৌতুহল চোখে প্রশ্ন রাখো
সেই ভাষার আমি উত্তর বুঝি।
তোমার একটুখানি নম্র মৃদু হাসি
আমার দিন বদলায়,
তোমার নীরব দূরত্ব
একটা প্রেমের গল্প লেখে।
আমার ভাঙা মন
তোমার অন্তর স্পর্শ চায়,
তুমি কাছে এসো না
শুধু মন ছুঁয়ে দেখো একবার।
Comment

