পিতৃ মাতৃ হারা
সমর আচার্য্য
ভাগ্য হীনা অভাগা এক
জন্মেছি এই দেশ,
লাথি ঝাঁটা খেয়ে আমি
আছি সয়ে ক্লেশ।
বাপ্ মরেছে শিশু কালে
ছেড়ে গেছে মাও,
দুঃখে কষ্টে বেঁচে আছি
আমি যে গো তাও।
শীতের পোশাক নেইকো আমার
থাকি খালি গা’য়,
চলি ফিরি সবসময়ে
জুতো ছাড়া পা’য়।
নতুন জামা নতুন জুতো
দরকার আমার নাই,
দুধের স্বাদটি মিটবে ঘোলে
যদি পুরান পাই।
পিতৃ মাতৃ হারা আমি
অভাগা এক জন,
কে থামাবে কান্না আমার
কে বুঝবে গো মন?
Comment

