স্বাধীনতা
কলমেঃ মোঃ মোখলেছুর রহমান।
স্বাধীনতা কারে কয়?
অন্যের হাতে স্বাধীনতা দিয়ে,
ছিনিয়ে এনেছি জয়।
তাদেরকে দিয়ে জুলুমের গ্লানি,
বন্ধু করিনু যারে,
আমাদের কথা তিনিই বলিবে,
বিশ্বের দরবারে।
আমরা থাকিবো মসনদে বসে,
কার্য্য করিবে তারা,
এত ভালো আর কে করিবে বলো,
আপন বন্ধু ছাড়া।
আমাদের কাজ শত্রু নিধন,
হুকুম তামিল করা,
বশে রবে যারা থাকবে ভালো,
অন্যেরা আধ মরা ।
ঘুষে, মাদককে মধুর এ দেশ,
গড়ব নিজের হাতে,
মসনদে রবো যুগে যুগে,
আছে আপন বন্ধু সাথে ।
স্কুলে হবে মাদক সেবন,
নাচে- গানে ভরপুর,
পড়াশুনাতে বসবে না মন,
জাতি ভেঙ্গে হবে চুর।
মাদক সেবী আর গুন্ডারা পাবে,
দেশের উচ্চ স্থান,
প্রতিরোধে মোরা মাঝে মাঝে দেবো,
রাজকীয় ফরমান।
তোষামোদ কারী, অস্ত্রধারী,
মুক্ত বাতাসে রবে,
জেলখানা রবে সদা প্রস্তত,
যিনি সত্য কথা কবে।
সক্ষম যারা ছিনিয়ে নেবে,
অসহায়দের মাল,
মানুষের প্রতি আমাদেরও আছে,
মনের কিছু ঝাল ।
আমাদের মাঝে ভাঙ্গন ধরাতে,
এগিয়ে আসবে যারা,
এই দেশে তার স্হান হবে নাকো,
হবে অচিরেই দেশ ছাড়া।
জীবন মরণ বাজি রেখে,
এই বাংলার সন্তান,
ফিরিয়ে এনেছে স্বাধীনতা,
গাহি তাহাদের জয় গান ।
