বেঁচে আছে দেবদাস
প্রকাশ চন্দ্র রায়
একবার মাত্র দেখেছিল সে আপাদমস্তক তার,
একবার মাত্র কাছে এসেছিল সোনালী সুন্দর
পার্বতী চাঁদ।
জ্যোৎস্নালোকে আপ্লুত হয়ে ছুঁয়েছিলো সে-
ওষ্ঠ অধর-চিকন চিবুক-আর
চাঁদের বুকের জমজ পাহাড়;
তারপর আচমকা কালোমেঘে ঢেকেছে আকাশ।
মেঘের আড়ালে ডুবে গেছে সেই পার্বতী চাঁদ,
আবার উঠেছে হেসে আরেক আকাশে।
সেই থেকে পূর্বাহ্ন মধ্যাহ্ন কেটে গেছে তার,
অপরাহ্নের ছায়ায় এখনও বেঁচে আছে সে
হতভাগা দেবদাস।*(05-02-2026)
Comment

