Sangita Majumder

Sangita Majumder

ফেসবুকের প্রেম
কলমে-সঙ্গীতা মজুমদার

ফেসবুকেই আলাপ,
একটা লাইক থেকে কথা—
“ইনবক্সে আসবে?”
সেখানেই শুরু গল্পের পাতা।
প্রোফাইল ছবিতে চেনা হাসি,
স্টোরিতে স্টোরিতে যত্ন,
রিঅ্যাকশনের রঙ বদলালেই
বোঝা যেত মনের ওজন।
“গুড মর্নিং” ছিল নিয়মিত,
নাইটে লং চ্যাট,
অনলাইন দেখলেই মনটা যেন
হয়ে যেত অদ্ভুত চ্যাট।
তারপর একদিন—
Seen হলো, রিপ্লাই নয়,
টাইমলাইনে হাসি আছে,
কিন্তু ইনবক্সে নীরবতা ভয়।
ভুল বোঝাবুঝি, ছোট অভিমান,
একটা স্ট্যাটাস, অল্প রাগ,
ফলো আনফলো,
তারপর হঠাৎ—ব্লক ট্যাগ।
বন্ধুত্ব শেষ হলো পোস্টে পোস্টে,
প্রেমটা রইল মেমরিতে,
একসাথে থাকা ছবি গুলো
লুকিয়ে গেল আর্কাইভের ভিতরে।
আনব্লক হয় মাঝে মাঝে,
নস্টালজিয়ার টানে,
নতুন করে ফলো—
কিন্তু আর কথা বাড়ে না মানে।
ফেসবুকের প্রেম এমনই হয়,
লাইকেই শুরু, ব্লকেই শেষ,
রিয়েল জীবন ছুঁতে না পেরে
ডিজিটাল ব্যথাই থেকে যায় বেশ।

Comment