নাদিয়া রিপাত রিতু

নাদিয়া রিপাত রিতু

খুকির বিয়ে
নাদিয়া রিপাত রিতু

লাল টুকটুকে বউ সেজে
খুকির হবে বিয়ে
বর আসবে সেজে গুজে
মাথায় টুপি দিয়ে।

প্রতিবেশীরা নাম করলো
বরের মুখ দেখে
বর দেখে লাগলো ভালো
থাকবে খুকি সুখে।

খুকির যে ভারী লজ্জা লাগে
ঘোমটা দিলো মুখে
বিদায় বেলায় কান্না এলো
মা যে নিলো বুকে।

Comment