Subinoy Halder

Subinoy Halder

কবিতা – শেষবারের মতো
কবি – সুবিনয় হালদার

আলোটা জ্বালিয়ে রাখো- নিভিয়ে দিওনা
চলো, আরো একবার যুদ্ধ করি নিজের সাথে নিজে- এই দেশে
পূর্বসূরীর অস্তিত্ব বহমান শরীরে- শেষবারের মতো ,
টুকরো টুকরো হয়ে যাক আবারও-
স্বপ্ন দেখা মন ভালোবাসা ছলনার নাগপাশে ।
কঠিন বাস্তব কে অস্বীকার করেছ অবাস্তব বলে ;
সত্যকে মিথ্যার চকচকে মোড়কে জড়িয়ে ধরেছো আপন ভেবে নিজের ভুলে !
সেই দিনের জন্য প্রস্তুত হও সময় আসছে
অসময়ের মাটিতে মানুষ থাকবে- শুধু বিগ্রহহীন মানুষই- মানুষ- ;
যেখানে স্বার্থ বিদ্বেষ সমান ভদ্রতার যোগ বিয়োগ পরস্পর পরস্পরের পরিপূরক
গদির-নীতির গাণিতিক সংকেত হিংসা- দম্ভ আর বৈষম্য ;
ইতিহাসের পাতায় রক্তাক্ত কালিমালিপ্ত সুদীর্ঘ- সূচক
ভাগ-ফলের ভৌগোলিক অবস্থান শূন্যতা প্রমাণ করবে !

এদিকে দিন ফুরিয়ে আসছে রাত গভীর থেকে গভীরতর হচ্ছে দ্রুত ।

___________________ সমাপ্ত __________________

সুবিনয় হালদার
পিতা – ঈশ্বর প্রদীপ হালদার
গ্রাম – দৌলতপুর
পোস্ট – দিঘীরপাড় বাজার
থানা – ফলতা
জেলা – দক্ষিণ ২৪ পরগনা
পিন কোড নম্বর -৭৪৩৫০৩
দূরভাষ – 9635576412 (W)
রাজ্য – পশ্চিমবঙ্গ
দেশ – ভারতবর্ষ

Comment