শ্রাবনের দুপুর
মোহাম্মদ আবুতালেব
শ্রাবনের দুপুরে তোমার সাথে
দেখা হয়েছিল
তোমার মনে আছে
না, মনে নেই।
আমার মনে আছে,
আষাঢ়ে বৃষ্টিতে মাধুবী তলে
ভিজে ছিলাম
তোমার মনে নেই।
শরৎতের জ্যোৎস্নায় দুজন দুজনকে
অনুভব করেছিলাম
স্মৃতির পাতায় সময়গুলো অতীত।
দুজনকে হারিয়ে ফেললাম
এতদিন পর দেখা, ট্রেন ষ্টেশনে
দুরত্ব অনেক দুরত্ব
চোখের চাহনির মধ্যে বুঝলাম
ভুলে যাওনি।
ট্রেনে উঠলে, চলতে শুরু করলো
আমি হাত নেড়ে বিদায় জানালাম
আমিও ভুলিনি, মনে রেখেছি।
বুকের ভেতর শুধু দীর্ঘশ্বাস
আমি বাক রুদ্ধ
জীবন খাতা, শূন্য পাতা
আমি এখনো একা।
Comment

