Hasan Raufoon

Hasan Raufoon

মন ভাঙা // হাসান রাউফুন
আমারও মন ভাঙে
বারবার ভাঙে
তা তোমার কারণে না।
মন ভাঙা মানুষের প্রকৃতিগত স্বভাব।
সময়মতো জীবনে কখনো কিছু পাইনি তাই মন ভেঙেছে
ক্লাসে খায়রুলের মতো বই কিনতে পারিনি প্রথমও হতে পারিনি তাই মন ভেঙেছে
মইনের মতো নতুব জামা কাপড় কিনতে পারুনি তাই মন ভেঙেছে
নতুন কাপড় পড়ে দাওয়াত খেতে পারিনি তাই মন ভেঙেছে
ভালো খাবার খেতে পারিনি বলে অপুষ্টিতে ভুগেছি
তাকে পাইনি বলে মন ভেঙেছে।
ভালো চাকরি পাইনি, মনমতো বাসা পাইনি, ভালো কিছু লিখতে পারিনি, কতশত কিছু করতে পারিনি বলে মন ভেঙে কিন্তু এখন তো মন ভাঙার কথা না…
যা যা ছিল না সব আছে সব আছে টাকা পয়সা তুমি নতুন নতুন জামা কাপর গাড়ি বাড়ি সব তবু কেন মন ভাঙ?
আমারও বয়স হয়েছে
আমার প্রিয় মানুষদের মধ্যে আরও
দাদা, দাদি, নানা নানি দুনিয়া থেকে চলে গেলেন
বাবা চলে গেলেন
মা খুব অসুস্থ তিনিও চলে যাবেন…
আমার জীবনে মায়ের প্রভাবটা বেশি। আম, বেল, তাল কুড়ানোর সাথি ছিলেন। ঝড়ের দিনে আম কুড়ানো, হারিকেন নিয়ে বিহানে পাকা বেল কুড়ানো কিংবা আষার মাসে পাকা তাল কুড়ানোর সাথি ছিলেন তিনি।
গাভির খাস খাওয়ানো কিবা দুধ দুহানো… আমার লেখক হওয়ার পুরোটা কৃতিত্ব তাঁর।
আজ তিনি বিছানায়। আমার পুরো অস্তিত্ব আজ বিছানায়। তিনি শিশুর মতো দুটি চোখ দিয়ে শুধু দেখেন। কী ভাবেন তা বোঝার ক্ষমতা আমার নেই তাই মন ভাঙে।
শ্বশুর, শাশুড়িরও বয়স হয়েছে, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন, কেন মন ভাঙবে না?
বড়ো ভাই বড়ো বোন তাদেরও বয়স হয়েছে
বয়স হয়েছে আমারও
আমার মন ভাঙা সেই দিন শেষ হবে
যেদিন আমি থাকব না।
অফিসের বস, কলিক তাদের কারণেও মন ভাঙে
লেখক জীবনের পাওয়া অবহেলা তাতেও ভাঙে মন।
এই ভাঙার কাছে হৃদয় পরাজিত।
একদিন শেষ হবে ভাঙার কাহিনি।

Comment