Rina Das Basu

Rina Das Basu

।। উল্টোরথ।।। 11/3/2014(লেখার তারিখ)

আমি যখন উত্তরে যাই তোমার দখিন পথ,
যতই তুমি সিধে চলো আমার উল্টোরথ।
তোমার যখন ঊষা জাগে আমার সন্ধ্যাবেলা,
তুমি যখন বাসায় ফেরো আমার বাহিরপালা।
যখন তোমার উড়োজাহাজ আমার পাতালরেল-
তুমিই নাকি সকলের হেড আমি কেবল টেল।
তোমার যখন পোষ পার্বণ আমার সর্বনাশ,
আমার যখন শিউলি ফুরায় তোমার লাল পলাশ।
তুমি যখন ভোরের হাওয়া আমি গভীর রাত,
তোমার কাজ যে ফুল ফোটানো আমার অধঃপাত!
তুমি দেখাও আইন; আমি আইনের ফাঁক খুঁজি।
যতই তুমি যুধিষ্ঠির হও এটাই আমার রুজি।
তুমি যখন পুলিশ মন্ত্রী আমি তখন জেল!
খেয়ে পরে বেঁচে গেলুম চাইবনা আর বেল।।

Comment