Lalan Chand

Lalan Chand

কবিতা বেলায়

মায়া
লালন চাঁদ।
13.02.2026।

ধীরে ধীরে শেষ হয়ে আসে দীর্ঘ রাত
হারিয়ে যায় যা কিছু নিজস্বতা
বয়েস বাড়ে

মনের সূর্য তাকিয়ে থাকে
দূর সমুদ্দুর
আলো পড়ে পলাশ বনে
হৃদয়ের নৌকো পাড়ি দেয় বেনামি বন্দর

শাঁখ বাজে
ফাগুন দিন
মহাদেবের জটা থেকে নেমে আসে চাঁদ
ভুবন জুড়ে আলো
আলোর উৎসব
তবু হৃদয় খুলে বসে থাকে বিষণ্ণ মুখ

উপেক্ষার জল ঢেউ তোলে
বৃষ্টি নেই কেবল বৃষ্টির পূর্বাভাস
খরায় চৌচির মন
আলপনার রঙে স্নান সারে ঝরাপাতার কবিতা

তবু কারা আসে
যারা আসে না তারা ফিরে যায়
পড়ে থাকে মায়া আঁধারে ঢেকে যায় মফস্বল

কাব্যগ্রন্থ :
জুঁইফুলের মালা

Comment