Lalan Chand

Lalan Chand

কবিতা বেলায়

অন্তর্বাস
লালন চাঁদ।
14.02.2026।

চিরাগ জ্বলছে কোণে
মৃদু আলোর অস্পষ্টতা ঘরের চারদিক
নিঃশব্দ জলকল্লোল

উঠোনে দ্বিতীয়ার চাঁদ
আলগা বুক। স্তন চোষে জোসনা
ঠোঁটে ঠোঁট রেখে বিধবা রজনী গন্ধ নেয়
পোড়া পোড়া মাটিময় লাশ

ঈশ্বর ফেরে নি ঘরে
চিরাগ নেভে
মিলিয়ে যায় গ্রহনের বেলা
বুকের পাতানো আশ্রয়ে দাগ ফ্যালে ক্ষত
আহা! জলভরা মায়া

কথার জাহাজ ডোবে বেনামি বেদনায়
দীর্ঘ উঠোন পাতা রোদ
শালিধানের সুবাস ফেরে ঘরে
দুচোখে আত্রাই ডোবে এক সমুদ্দুর জল

কথা নেই কথা নেই
তবু কথা থাকে
বুকের ভেতর আগুন
পুড়ে যায় পুড়ে যায় রমনীয় অন্তর্বাস

কাব্যগ্রন্থ :
জুঁইফুলের মালা

Comment