Subinoy Halder

Subinoy Halder

নালন্দা
সুবিনয় হালদার

নীতি আদর্শ জ্বলছে
জ্বলছে বিকশিত শিক্ষা জ্ঞান অনুভূতি আলো
দশদিক ঢেকে যাচ্ছে ধোঁয়ায়,
নেমে আসছে ঘুটঘুটে কালো অন্ধকার !

একটা হারিয়ে যাওয়া পাঠশালা
পৃথিবীর সর্ববৃহৎ শ্রেষ্ঠ প্রাচীন জ্ঞানপীঠ- কলা কেন্দ্র- বই সংগ্রহশালা,
আগুনের লেলিহান শিখা দাউদাউ করে গ্রাস করে নিচ্ছে ;
জ্বালাময় যন্ত্রণায় ছটফট করছে- ।

পোড়া ধ্বংসস্তূপ হতে একরাশ কষ্টের দীর্ঘশ্বাস বয়ে আনে বাতাস ;

মাটিতে পরে থাকা শুকনো পাতার মর্মরধ্বনি ধুলোর সাথে মিশে অবহেলিত যাপন বহু শতাব্দী !

বিপন্ন অস্তিত্ব আঁকড়ে আছে কতিপয় কাঠামো ;

দুমড়ে-মুজড়ে দাঁত বের করে জানান দেয় বিকৃত মস্তিষ্কের বীভৎসতা ,

ছালবাকলহীন শুকনো প্রাপ্তবয়স্ক গাছটার যন্ত্রণা কেউ বোঝেনা
কেবলই ছবি তুলতে ব্যস্ত প্রজন্ম ;

দগ্ধ কালো ছাইয়ে চাপা পরে কঙ্কালসার- জাতি ;

হাতড়ে বেড়ায় পুনরুত্থানের পথ !

কিছু না পোড়া নাভিমূল, চিতাকাঠ বয়ে বেড়ায় তার ইতিহাস ;

কৌটিল্যের কূটনীতির মহাশ্মশান ভূমিতে গজিয়ে উঠেছে কুনীতি আর দুর্নীতি নামক বিষাক্ত আগাছা !

অবক্ষয়ে জর্জরিত দিশা শূন্য সনাতন আর্য্য সভ্যতা ;

ক্ষমতা হিংসার অপব্যবহার দেখিয়েছিল যে বর্বর- হিংস্র দস্যু

গর্বিত মেরুদণ্ডটা ভেঙে গুঁড়িয়ে আগুনে পুড়িয়ে নেচেছিলো উদ্দাম দানবীয় নৃত্য ;

আজ জ্ঞানত বা অজ্ঞানত তারই পথিকৃৎ আমরা সবাই !

বহিঃশত্রুরা চেয়েছিলো শত্রুর মজ্জাতে- ধমনীতে, শিরায়- উপশিরায়, রক্তে-
বেইমানী, অশিক্ষা আর ভীরুতার বীজ রোপণ করতে,

তাতে যে কতটা সফল তারা-
আজ তা সময় চোখে আঙুল দিয়ে দেখায় !

অথচ কোনো হেলদোল নেই আমাদের
সব সত্যিটা জেনেও উদাসীনতার ফুটো নৌকায় পৃথিবী জয় করতে বেড়িয়েছি আমরা- ;
কত সহজলভ্য হাসির খোরাক বানাচ্ছি নিজেদের,
এখনো সময় আছে- জাগো- চোখ মেলে দেখো- নিজেকে নিজে জানো
তোমার জন্ম- তোমার সত্য ইতিহাস- আর্য,
জনার্দন !!

__________________সমাপ্ত_________________

সু্বিনয় হালদার
গ্রাম- দৌলতপুর
পোষ্ট- দিঘিরপাড় বাজার
থানা- ফলতা
জেলা- দক্ষিণ ২৪ পরগণা
পিন- ৭৪৩৫০৩
দূরভাষ- ৯৬৩৫৫৭৬৪১২ (w)

Comment