JULHAJ ALI JIBON

JULHAJ ALI JIBON

চিঠির আবদার
জুলহাজ আলী জীবন

​একটা চিঠি দিবেন আমায়?
খুব বেশি কিছু লিখতে হবে না,
শুধু আপনার হাতে থাকা কলমটা দিয়ে
সাদা কাগজে কয়েকটা সাধারণ লাইন লিখে পাঠাবেন।

তাতে হয়তো কোনো জরুরি কথা থাকবে না,
হয়তো থাকবে নিছক আপনার সারাদিনের টুকরো কোনো গল্প।
আমি সেই লেখাগুলো আঙুল দিয়ে ছুঁয়ে দেখবো,
আর ভাববো আপনি পাশে বসে আছেন।

​জানেন?
আপনার হাতের ওই বাঁকা অক্ষরগুলোর মাঝে
আমি আপনাকে খুঁজে পাই।
মনে হয় যেন আপনার আঙুলের অগ্রভাগটা কাগজের গায়ে মিশে আছে।

Comment