“মায়ের ভাষা”
[জান্নাতুল ফেরদৌসী]
****************************
ফেব্রুয়ারি মাসটি এলে
মনটা কেমন করে,
শহীদ ভাইয়ের স্মৃতিগুলো
পড়ছে মনে জোরে।
রফিক, শফিক, জব্বার আর
সালাম যাদের নাম,
রক্ত দিয়ে রাখল তারা
বাংলা ভাষার দাম।
মিষ্টি মধুর বর্ণমালা
মায়ের মুখেই শুনি,
একুশ মানেই গর্ব আমার
শহীদ মিনার গুনি।
বুকের ভিতর বাংলা ভাষা
প্রাণের চেয়েও দামি,
মায়ের ভাষায় গান গেয়ে তাই
পথ চলি যে আমি।
Comment

