Ratna Das

Ratna Das

#প্রিয়_কবিকে
***************
কলম হাতে নিয়ে বসে আছেন কবি
কী লিখবেন! ভাঙাচোরা এক জীবনছবি!
ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সব
মৃত হয়ে, যেন জীবনের কলরব ।

ধানসিঁড়ি নদীর ঘাটে বসে জীবনানন্দ
মুখের অভিব্যক্তি নিরাবেগ নিরানন্দ,
শঙ্খমালা হেঁটে চলে গেছে কোন দূরদেশে
তাকে আর ছোঁয়া যাবে না কখনো ভালোবেসে।

রূপসী বাংলা হারিয়েছে তার সব গরিমা
সুচেতনা, আজ দূরতম দ্বীপের শেষ সীমানায়
সাতটি তারার তিমিরে আজ নেই কোনো মুখ
অন্ধকারে ঢেকে গেছে। পৃথিবীর এখন গভীর অসুখ।

ডানা ভেঙে পড়ে আছে হায়, সোনালী ডানার চিল
নেই সমুদ্র সফেন আর, পঙ্কিল আবর্তে কোথাও খুঁজে পাবে না মিল।

কবি লেখেন, “পৃথিবীতে সুদ খাটে সকলের জন্য নয়। অনির্বচনীয় হুন্ডি একজন দু-জনের হাতে”।

কবি, আজ দেশকাল ছিন্নভিন্ন বিভেদের গন্ডিতে
হাঁড়ি থেকে উথলানো সুখ বয়ে যায় না আজকাল বাংলার মাটিতে
জনতা বুঁদ হয়ে আছে ভিক্ষের পাতা বাটিতে!
***************************************************************
#রত্না

Comment