SHAONLI SARKAR

SHAONLI SARKAR

শিরোনাম ঃ নাম তার নিন্নি
কলমে ঃ শাঁওলী সরকার
সকাল সকাল একজন শুধায় মোরে,
আমার জন্য কবিতা লিখ দেখি একখানি।
তারে আমি বলি, উৎপাদনে নেই এখন,
তবে, ঘুষ পেলে লিখতে পারি কবিতাখানি।
সে দুঃখ আর কান্নার ইমোজি পাঠায় তক্ষুনি।

আমি মনে মনে হাঁসি আর ভাবি__ রয়ে গেলি তুই তেমনি, ছোটবেলায় যেমন ছিলি সেই রকমই।
আগে গুটিগুটি পায়ে ধেয়ে বেড়াতিস সারা বাড়ি খানি,
এখনও গুটি গুটি পায়ে সারা বাড়িময় উড়ে বেড়াস তেমনি।
ফারাক শুধু এই,আগে থাকতো সঙ্গে তোর নানা সাঙ্গপাঙ্গ,
এখন থাকে সঙ্গে তোর মিষ্টি দুই পুতল খানি!!

যাদের আমি ভালোবাসি অনেকখানি।
তোরা আছিস আমার প্রানমনে ও জীবন জুড়ে,
থাকে সে অনেক দূরে, কিন্তু থাকে সদা মোর হৃদয় মাঝে।
সে আমার ছুটকি আমার বোন,
মানুষ করেছি তারে আমি আমার কন্যারূপে।

পড়িয়েছি কোলে করে,গান শিখিয়েছি আদর করে।
ভয় পেতো তখন শুধু আমারে!
বকেছি, মেরেছি, করেছি প্রচুর শাসন।
আগলে রেখেছি তারে আমার বুকের মাঝে।
আমার দিদন আর ঠাকুম বলতো আমাকে, এত দূরন্ত মেয়েকে তুই সামলাস কিভাবে?

বাবা বলতেন তাকে, ওত জোরে হাসিস না রে মেয়ে!
কিন্তু, শুনতো থোড়াই সে মেয়ে?
খিল খিল হাসি আর দুষ্টুমি ছিল তার জীবনের মূল মন্ত্র!
রয়েছে যে সে এখনও তেমনি!

বাবার আদরের ছোটমেয়ে,নাম তার নিন্নি! এখন তাপস দেবের গিন্নি।
আমি ডাকি তারে হাজার নামে!
যখন যা মনে ধরে তখন সেই নামে।
আমার সরকার বাবু ডাকে তারে ভালোবেসে ‘ ছোটগিন্নি’!
নামটি যে তার নিন্নি।

Comment