DIPAK BERA

DIPAK BERA

তুমি এসেছিলে
—দীপক বেরা

তুমি এসেছিলে রাত্রির ভিতর
নির্জনতায়
তুমি চলে গেছ
সরোদের সুরে স্বেচ্ছা নির্বাসনে
অদৃশ্যমানতায়
শুধু জন্ম আর মৃত্যুর মাঝখানে
কিছু ছলাৎ ঢেউ উঠেছিল
শীর্ণ নদীটার বুকে
আপাত দৃশ্যে
আজ তুমি দিগন্তের ওপারে
তারাদের দেশে
দৃশ্যান্তরে
পুড়ে ছাই হয়ে যাচ্ছে আমার নির্জন…

Comment