Ziaur Rahaman Shilon

Ziaur Rahaman Shilon

ভাষার জন্য একুশ।

রক্তে লেখা ভোরের আলো একুশেরই গান,
অক্ষরে জাগে ইতিহাস, জাগে বাংলা প্রাণ।
মাটির গন্ধে ভেসে আসে ত্যাগের মহাকাব্য,
ভাষার ডাকে জেগে ওঠে সংগ্রামেরই কাব্য।
বুকের রক্তে রাঙানো পথ স্মৃতির প্রদীপ জ্বালে,
শহীদদের অমর আহ্বান অন্তরে শিখা জ্বলে।
মায়ের ভাষার প্রথম বুলি শৈশব থেকে জানা,
সেই ভাষাতেই গড়ে ওঠে স্বপ্নের ঠিকানা।
অ আ ক খ জেগে থাকে আলোর মতো করে,
শব্দেরা সব জুড়ে গিয়ে কবিতা হয়ে ঝরে।
কলম ধরি শ্রদ্ধা ভরে একুশেরই তরে,
ভাষার প্রেমে মনটা আমার অমল ধারা ঝরে।
ইতিহাসের পাতায় লেখা সাহসী সেই দিন,
অন্যায়ের বিরুদ্ধে ছিল মানুষেরই ঋণ।
রক্তদানে ফিরেছিল যে মায়ের ভাষার অধিকার,
সেই গৌরব বয়ে চলে আজও বারংবার।
একুশ মানে মাথা নত নয়, দৃপ্ত উচ্চারণ,
একুশ মানে আত্মমর্যাদার অটল স্মরণ।
নতুন প্রজন্ম শিখুক এসে ভাষার সত্য মান,
বাংলা হোক জ্ঞান-আলোয় বিশ্বজোড়া সম্মান।
ভাষার জন্য একুশ তাই চির অমর গান।

~জিয়াউর রহমান শিলন।

Comment