DIPAK BERA

DIPAK BERA

বদল
—দীপক বেরা

লোভনীয় জিনিস যখন পায়ের কাছে
গড়াগড়ি খায়, তখন পায়ের কাছ থেকে
জিনিসটি হস্তগত করতে গেলে
মাথাটি নিচু করে মেরুদণ্ডটি নোয়াতেই হয়
এভাবেই ঋণের রেখাটি বড় হয়, এবং
সময়ের কাছে আমরা ক্রমাগত ঋণগ্রস্ত হই
এলোমেলো এলোপাথাড়ি দমকা বাতাসে
মন আর খোঁজে না সূর্যের পরশ…
মাঝে মাঝে মনে হয়— এই বেশ আছি
অসূর্য-সাম্পানে অন্ধকারে ভেসে যাই স্রোতে
পলিটিক্সের কথা— নেই আদি অন্ত…
কে যেন বলেছিল সুদটাই বড়, আসলের চেয়ে
অর্থনীতিতে ওটাই ঋণ-নীতির গতি-প্রকৃতি
যোজনা কমিশন ভেঙে চুরমার

ফেব্রুয়ারি মাসে সারা দুনিয়াটাই প্রেমে মত্ত
কেউ মদিরায় মত্ত, হৈচৈ শোরগোল
কেউ বা ‘রঙ দে বাসন্তী’, দে দোল দোল
রঙবদল, ভোলবদল, বাসাবদল, হাতবদল
‘ডিয়ার লটারি ডিল’— নট সিওর, বাট
‘আন্ডার টেবল’ গোপন ডিল— অ্যাসিওর্ড
লাখপতি কোটিপতি সমাজপতি
সাঁঝবাতি থেকে একেবারে ঝাড়ের লাখবাতি
চরিত্রবানকে চেনে কয়জন?
নষ্টচরিত্রে? বাতাসেরও আছে কান
ছোটে দিগন্ত থেকে দিগন্তে, খ্যাতি রাতারাতি
এখন কে আর যায় নিতাইদার চায়ের ঠেকে?
সুমন-কুমন যখন মুখোমুখি আজ
ব্রেকিং নিউজ… এক্সক্লুসিভ…
আনন্দে আনন্দে পরমানন্দে
দিনভর আজ— ক্যাফে কফি ডে!
উপমা কিনে নেয় বিশ্বাসের মৃতদেহ…

Comment