ছিঁবড়ে / কৌস্তুভ দে সরকার
চটকে যাচ্ছে সুর
হুম্
একটা গুব হচ্ছে
সসপ্যানে
খাবি খাওয়া দুপুর
আর কালো ভোমরার রি রি
কাদামাখানো লরি
পেছনে পাথর
পিছলে ছিঁট
আঁতকে ওঠাই জীবন
আনতাবড়ি শ্বাস
ভেদ
ভেদের কৌতুক
ছ্যাঁচড়ামোতে শব্দ হল
ন্যাংটোরা দাঁড়ানো
ন্যাংটোরা উপুর
সব ন্যাংটানো
দেহ খুঁজছে অনবরত
পোষ্টার মলাটে ফ্ল্যাটে…
ছ্যা হওয়া
একেই কি বলে যোগ্যতা
সেরকম
অক্ষম বালিশ
ভোটের তালিম হবে না
Comment
