Ziaur Rahaman Shilon

Ziaur Rahaman Shilon

ফাগুনের ফাউল ফেসাদ

​বসন্ত এল ঝোপঝাড় ফুঁড়ে, কোকিলটা দিল ডাক,
আমার গায়েতে অ্যালার্জি হলো, চুলকানি বাড়ুক থাক!
কানে কানে এসে দখিনা বাতাস ফিসফিস করে কয়—
“পুরনো শার্টটা গায়ে আঁটে না তো, হয়েছে ভুঁড়ির জয়!”
​রাস্তার মোড়ে হলুদ পাঞ্জাবি, যেন সর্ষের ক্ষেত,
আমি একা বসে গিলছি চপ, ভরেছি নিজের পেট।
পার্কে গিয়েছি প্রকৃতি দেখতে, বসতে গেলেই শোর—
বেঞ্চের নিচে ওত পেতে আছে পাড়ার নেড়ি কুকুর!
​ফুলের সুবাস নিতে গিয়ে নাকে ঢুকল এক মৌমাছি,
রোমান্টিকতার দফারফা আজ— কেবলই দিচ্ছি হাঁচি।
পলাশ ফুলের রঙ দেখে ভাবি, হবে কি মিছরি দানা?
খিদে লেগে গেলে বসন্ত সবি— লাগে যে বড়ই হানা!
​বসন্ত মানেই বাঙালির কাছে উৎসব আর সাজ,
আমার কাছে তো কেবলই হলো পকেট কাটার কাজ।
বসন্ত তুমি থাকো প্রকৃতির ডালি আর রঙ মেখে,
আমি চললাম লেপের তলায়— নাক ডাকিয়ে শুতে!

~ জিয়াউর রহমান শিলন।

Comment