Rayhana yeasmin

“সম্রাজ্ঞী”

একমাত্র তুমি-ই রানী,
অনুভূতির আবেগখচিত সিংহাসনে বসা জানি।
গর্বের মুকুট মাথায় তুলে,
শেষ কথাটি তোমার বাণী।
যত মানবীয় ক্লেদ ধুয়ে-মুছে,
হয়ে উঠি সুখী প্রাণী।
যেন এ হেথায় নয় জানি,
অন্য কোথাও টানি—
অন্য কোনো লোকের পানে,
হয়তো স্বপনলোক বলে মানি।

Comment