Ziaur Rahaman Shilon

Ziaur Rahaman Shilon

বাঁকুড়া ও বীরভূমের কোন কোন জায়গায় যে আঞ্চলিক ভাষা সে আঞ্চলিক ভাষাকে কেন্দ্র করে কবিতাটি:
কবিতাটির নাম: আমাগোর রাঙা গঞ্জ।

বাঁকুড়া জিলার রাঙা ধুলো, গঞ্জের ওই বাঁকে,
শালের ছায়ায় ধামসা-মাদল গুমগুমিয়ে ডাকে।
বিহান হতেই হাটের গাদায় মানুষ গিজগিজ করে,
তরিতরকারি লিয়ে গাড়ি ল্যাদবালিয়ে লড়ে।
পোড়ামাটির গন্ধ ভাসে মন্দিরের ঐ গায়,
চায়ের দোকানে গপ্পো চলে গঞ্জের মোহনায়।
কাঁসাই নদীর চরের হাওয়া জুড়িয়ে দেয় পরাণ,
শাখা-সিঁদুর পিন্ধলে পরে বাড়ে মেয়ার শান।
তাঁতশালাতে মাকু ছোটে, খটখটানি শুনি,
বালুচরীর নক্সা কত মন দিয়া যে বুনি।
লাল ইঁটের ঐ সরু গলি, খোলার চালের ঘর,
আপন করি লিয়ে মোরা কাউকেই করি না পর।
সাঁঝ নামিলেই তুলসী তলায় পিদিম জ্বলে ঘরে,
গঞ্জের বুকে ঘুমের ছায়া ঝুপঝুপিয়ে পড়ে।
সিধা মানুষ, সিধা কথা, সহজ সবার পরাণ,
বাঁকুড়া মোর রাঙা মাটি— এইটোই মোদের মান।

Comment