Mahuya Dey

তারিখ — ০২.০৩.২০২৬

আছি বেশ
==========
।। এই তো আছি বেশ…..
ভাবনারা একটু একটু ভর করে
বলে কি যে ভাবিস এই তো আছিস বেশ
কয়েক মুহূর্তের ব্যাপার, এই তো আছি বেশ…..

গহীন স্বপনে ভাসতে ভাসতে দুচোখ বুঁজে আসে
এখন বেশ ভালোই লাগে ভেসে যেতে…..
স্বপনের রাজ্যে বিভোর হয়ে, এই আছি বেশ
গভীর ঘুমের আবরণে, মুক্তোর মতো মুক্তো
এই তো আছি বেশ….
নেই কোনো বিক্ল্প, নেই কোনো নিয়ম অনুসারে
চলা এই আছি বেশ

ভেসে যাই দূর দূর বহুদূর…..
এগিয়ে যাই আরও দূর অন্ধকারের আবছা
আলোয় আলোকিত ছোট্ট একটা প্রাণ সীমিত
এই তো আছি বেশ…..

এই বেশ ভালো…..
নির্জন নির্ভিতে ছোট্ট একটা ঘর রয়েছে সাজানো
সুন্দর একটা পরিবেশে নীল আকাশের নীচে…..
এমনএকখানি সাদা মেঘের আড়ালে লুকিয়ে থাকা,
যাই আর একটু ভেসে ওই সাদা মেঘের আড়ালে
এই তো আছি বেশ….. ।।

ধারণায় আমি ( মহুয়া )
==================

Comment