রমজানের ত্যাগ ও ঈদের সওগাত
রহমতেরই বার্তা নিয়ে এলো মাহে রমজান,
পবিত্রতায় শুদ্ধ হোক ভক্তিভরা প্রাণ।
রাতের শেষে সেহরি খেয়ে রোজার নিয়ত করি,
ত্যাগের মহিমায় ধন্য হোক এ জীবন তরী।
সারাদিন শেষে আসে তৃপ্তিরই দিনান্ত,
ইফতার মুখে নিয়ে হই যে প্রশান্ত।
দুখীদের তরে মোরা করি সুখের ত্যাগ,
খোদার ভালোবাসায় মুছবে মনের দাগ।
যে এতিম শিশুর নেই পিতা-মাতা,
মালদাররা মুছে দিও তাদের মনের ব্যথা।
অসহায়কে দিলে দান পূর্ণ হবে রোজা,
ফিতরা দিলে হালকা হবে গুনাহ খাতার বোঝা।
শুদ্ধ হোক রোজার মাস, করো নেক কাজ,
রোজা শেষে আসবে তবে ঈদের খুশির সাজ।
পবিত্র সেই দান শেষে কাটবে অভাবের ঘোর,
তবেই না আসবে খুশির হাসিমাখা ঈদের ভোর।
Comment

