নাম: বিশ কেজি
সকালে বাজারে গিয়ে দেখি কেমন রেশ,
থলেতে চুপচাপ বসে বিশ কেজির রেশ।
বিক্রেতা বলে—“হালকা ভাই, ধরতে মোটে বেশ”,
কাঁধে নিতেই বোঝা গেল বিশ কেজির রেশ।
বন্ধু বলে—“সহজ কাজ, করো না এত ক্লেশ”,
নিজে কিন্তু দূরে থাকে, আমায় দেয় সে রেশ।
হিসেব করে বুঝতে গিয়ে মাথায় বাড়ে রেশ,
শেষে দেখি কাঁধে চেপে বিশ কেজির রেশ।
দেখতে যত ছোট লাগে, কথায় ততই বেশ,
তুলে নিলেই টের পাওয়া বিশ কেজির রেশ।
হাসতে হাসতে সবাই বলে—“কোথায় আবার ক্লেশ?”
একটু ধরেই বুঝে নেয় সে বিশ কেজির রেশ।
চোখে মুখে মিষ্টি হাসি, কথায় নরম রেশ,
কাঁধে দিলেই পালিয়ে যায় বিশ কেজির রেশ।
দিনের শেষে বসে ভাবি—এ কেমন পরিবেশ!
হালকা বলেই বেড়ে ওঠে বিশ কেজির রেশ।
তবু মানুষ হাসে শেষে, কমে মনের ক্লেশ,
গল্প করে ভাগ করে নেয় বিশ কেজির রেশ।
জীবন নাকি হালকা খুব—শুনতে লাগে বেশ,
কাঁধে নিলেই বোঝা যায় সে বিশ কেজির রেশ।
Ziaur Rahaman Shilon

Comment
