আধুনিক হিব্রু সাহিত্যের
দীর্ঘ কবিতা
ছোট বোন
কবি: আব্বা কোভনার (১৯১৮—৮৭)
মূল হিব্রু থেকে ইংরেজি অনুবাদ:
শার্লে কোফম্যান
ও
নুরিট অরচ্যান
ইংরেজি থেকে অনুসৃজন:
স্বপনকুমার পাহাড়ী
মাইকেল ও শ্লোমিটকে
দেয়ালের দূরত্বে ওরা এলো।
সপ্তম রাতের ভোরে
দেয়াল থেকে শোনা গেল তুষারে নিমজ্জন
না দেখে কুচকা আওয়াজকারীদের মুখ
শুভ্র হাওয়ায়
প্রথম সর্গ
১
এলো দেয়ালের দূরত্বে।ঘন্টার লৌহ-আংটি আটকে গেল বরফরাশিতে।
হিমায়িত মানুষের মুখ ধরার মতো ওরা চেপে ধরল ওটা, ঘর্ষণ করলো।
যতক্ষণ না সকালের আলো
আবাহনে, ফোঁপানো নখে,
প্রার্থনা করে ঘণ্টাধ্বনি
ছিঁড়ে আনতে তুষার থেকে,
তীব্র নীরবতা থেকে।
আর লোহা নড়লো না।
কাঁপলোও না।
(ক্রমশঃ)
Comment
