Ziaur Rahaman Shilon

Ziaur Rahaman Shilon

সুস্বাস্থ্য জীবন ধারা

​সঠিক সময় মেনে নিয়মে চললে শরীর রবে সুস্থ,
অনিয়ম ভুলো যদি হতে চাও মনে প্রাণে চনমনস্ত।
আহার ও বিহার রেখো নিয়ন্ত্রণে,
সজাগ থেকো আজ অতি সযতনে।
ভয় নেই আর,
খোল আশার দ্বার।
সুস্থ জীবন,
সফল স্বপন।
​হোমিও কি অ্যালোপ্যাথি সবখানে আছে সেবারই আহ্বান,
বিভেদ না করে খুঁজি সকলে মিলে সুন্দর এক প্রাণ।
চিকিৎসক দেন সঠিক যে সমাধান,
স্থির করো তবে আপন চঞ্চল মন।
সুস্থতা আসে,
হৃদয় উল্লাসে।
আস্থার গান,
সবার সমান।
​সবল থাকতে হলে সংযম হোক তোমার নিত্যসাথি,
সতর্ক হলে তবে জ্বলবে প্রাণে আশার পূর্ণ বাতি।
শরীরে রেখো না কোনো অবহেলা,
আনন্দে কাটাও জীবনের প্রতি বেলা।
হও হুঁশিয়ার,
জয়ী হবে বার।
সুস্থ শরীর,
শান্ত ও ধীর।

Comment