শিরোনামঃ স্বাগতম।
স্বাতী ব্যানার্জী।
৮ মার্চ,২০২৬
ঝড়ের মত দাপিয়ে এসো
ধুলোয় উড়ুক আঁচল।।
বৃষ্টির মতো ঝাঁপিয়ে এসো
ধুইয়ে মেঘের কাজল।।
ঢেউয়ের মতো ফুঁসিয়ে এসো
ফুলিয়ে সাগর জল।।
রোদের মত ধীরে এসো।
আলোর ছটায় উজ্জ্বল।।
চাঁদের মত নীরবে এসো।
মন আকাশে ঝলমল।।
বিদ্যুতের মত শিখায় এসো।
আঁধারে আলোয় সফল।।
অরণ্যর মত বিস্তারে এসো।
মাটির অধিকারে সবল।
রামধনুর রঙে রেঙে এসো।
প্রেমের সুখে অবিচল।।
নদীর বহমান স্রোতে এসো।
জীবন যুদ্ধে সচল।।
ধ্রুব তারার মতো এসো।
ডুবন্ত তরীর সম্বল।।
(স্বাতী ব্যানার্জী)
Comment
