Swapankumar Pahari

আধুনিক হিব্রু সাহিত্যের দীর্ঘ কবিতা:
ছোট বোন
আব্বা কোভনার
অনুবাদ স্বপন কুমার পাহাড়ী

কিন্তু আমরা তুলে নিলাম কুকুরের
উন্মত্ততা কাদাজলে চাঁদকে যন্ত্রণা দিয়ে।
আর তা বেজে উঠলো। ভয়ঙ্কর
ঘন্টাধ্বনি। কেমন ক’রে
দেয়ালের ওপারে জন্তু-জানোয়ার আর পাখিগুলো
জমাট-শীতল হয়ে গেল না এই শব্দে!
ন’জন পবিত্র বোন
এগিয়ে এলো গেটে। ঝরে পড়লো ওদের কণ্ঠস্বর।

নগ্ন। বুকের ওপর তার বিনুনী—
রুগ্ন বোন আমার!
দোরগোড়ায় দাঁড়িয়ে।

Comment