অবশেষ
(কলমে: স্বাতী ব্যানার্জী )
________________
মাটি হারায় না, হারায়না
মেহনতী মানুষের শ্রমও।
ছেঁড়া পাল তুলে বিস্মৃতির
উপকূলে ভেসে যায় কিছু
পরজীবী মানুষের দম্ভ।
জমাট বাঁধা কুয়াশা
গাঁথে পাঁচিলের খাঁজে
প্রায়শ্চিত্যর স্তম্ভ।।
শিশির ভেজা বাতাস
দিয়ে যায় প্রতিশ্রুতি
ভাগ শেষেরও কিছু
অবশেষ, থাকে শেষে।
অন্ধকার গলি ঘুপচিতে
হারিয়ে যাওয়ার কষ্ট নয়,
মাথা উঁচু হোক বিশ্বাসে
হাতড়ে পথ চলার শিক্ষায়
জীবন ভরে উঠুক।
সাফল্যর অনুভূতিতে।।
Comment

