Swapankumar Pahari

Swapankumar Pahari

আধুনিক হিব্রু সাহিত্যের
দীর্ঘ কবিতা
ছোট বোন
কবি: আব্বা কোভনার
অনুবাদ: স্বপনকুমার পাহাড়ী

প্রথম পর্ব

ন’জন ‘ছোট্ট বোন’ সোনার ফ্রেমে
অন্তরালোকে দীপ্তিময়ী।
ঘুঘুরা খেলো
তাদের চুম্বিত হাত থেকে।
যখন আমার ঘুঘু নেমে এলো দেয়ালের গোড়ায়,
ছিন্ন পক্ষ,
তাদের করতল জড়ো হোলো
প্রার্থনায়,

জপমালার মত গোলাপী, তাদের আঙুলের গাঁটগুলো
ধাক্কা দেয় এখন,
যখন দরজায় দাঁড়িয়ে আমার বোন।

এবং ছেলে দেখে
এবং বাবা্ একদৃষ্টে চেয়ে।

Comment