সবুজ ঘাসের শ্রাদ্ধ
শহরের বুকে গজিয়ে উঠল ইট-পাথরের জঙ্গল,
গাছ কাটা পড়ে, পাখি ওড়ে, মানুষ করে মঙ্গল!
সবুজ ঘাসটি হারিয়ে গেছে, আছে শুধু সিমেন্ট,
প্রকৃতি মা কে প্রণাম করি, এটাই সেরা পেমেন্ট।
নদীর বুকে বাঁধ বেঁধেছি, জল করেছি বন্দি,
বোতলের জলে তৃষ্ণা মেটাই— চমৎকার ফন্দি!
আকাশ বাতাস বিষে ভরা, নিশ্বাস নেওয়া দায়,
এসি চালিয়ে ঠান্ডা ঘরে আমরা আছি শান্তিতে আহ্লায়।
পুকুর চুরি, নদী চুরি, সবই হচ্ছে সোজাসুজি,
বন কেটে বসত গড়ো— এ কেমন নির্বুদ্ধি?
পাখি ডাকলে শ্যুট করছ, বাঘ পালালে হা হা,
প্রকৃতির বারোটা বাজিয়ে দেব, বাহাবা দেব বাহা!
মরুভূমি বাড়ছে দিনে দিনে, জল নেই আর কূয়োয়,
প্লাস্টিক ব্যাগ জড়িয়ে ধরো, ওটাই তোমার ছোঁয়ায়।
তুষার গলছে, সাগর বাড়ছে, শহর ডুবলে পরে,
তখন কেন অবাক হবে? এটা তো হয় সব ঘরে ঘরে।
গাছ নেই, বাতাস নেই, আছে শুধু ধুলোবালি,
প্রকৃতিকে নষ্ট করে আমরা বাজাব হাততালি!
Ziaur Rahaman Shilon

Comment
