শিরোনাম ঃ ওরা আমারও কন্যা
কলমে ঃ শাঁওলী সরকার
দূর থেকে এল তারা কিছু সময়ের জন্যে ,
তারা আসবে শুনে মনেতে আমার খুশির বন্যা ,
ওরা যে আমাদের জীবনে এক বিন্দু সুধাময় অমৃতধারা |
একসময় এল তারা ছড়িয়ে খুশির সেই অমৃত ধারা |
পিপাসিত ছিল এই জীবন মধুময় করে দিল যে তারা নিমিষে |
একজনের কাছে পেলাম উষ্ম ভালোবাসা আর স্নেহের আলিঙ্গন।
আরেকজন দিলেন কিছু চপেটাঘাত আর কিছু নখদংশন।
কিছু সময়ের এইটুকুই উষ্ম আলিঙ্গন আর প্রেমময় ভালোবাসা,
ফিরে পেল এই মরুময় জীবন বেঁচে থাকার সেই পরম উচ্ছ্বাস|
আবার কবে যে আসবে সেই শুভদিন আমার আঙিনায়।
উঠবে খুশি কলকলিয়ে,হাসবে আনন্দ আমার এই দুনিয়ায়|
এই আশাতেই বেঁচে আছি আর দিন গুনি বার বার|
ওরা যে আমার সহোদরার কন্যা, তবুও যে ওরা আমার কন্যা।
কর্তা কন লিখে চল তোমার মনের বেদনা আর খুশির কথা।
হলে সবাই বিরক্ত বাড়বে তোমার আরো যন্ত্রনা।
তারে বলি পড়ে সবাই জানবে আমার মনের কিছু কথা |
কেউ বিরক্ত হয়ে উত্তর করে,কেউ থাকে চুপচাপ।
আমার ভাবনায় ভুল হলে পাঠিও কিছু উত্তর,
বসে রইলুম তাই তোমাদের উত্তরের আশায়||

