আধুনিক হিব্রু সাহিত্যের
দীর্ঘ কবিতা
ছোট বোন
কবি: আব্বা কোভনার
অনুবাদ: স্বপনকুমার পাহাড়ী
প্রথম সর্গ
১০
আদালত বিস্মিত। কোন্ কাহিনী
প্রবাহিত আমার ভূমি বেয়ে
–ওই কুক্কুরী!
এই ক্ষুধার্ত চোখগুলি
ভরে ওঠে ভালোবাসায়।
নিস্তব্ধতা
আর কোমল পদসঞ্চার!
অমন পরিস্কার হাত আর পবিত্র মন!
তাঁর ক্লিষ্ট ভাবমূর্তি থেকে,
শীতল প্রতিমূর্তির পা থেকে,
দেখো, কোমল হাতে
ধূলো ঝাঁটানো হয়
সুবর্ণ পেটিকায়–
কেবল আমার ক্রুশবিদ্ধ স্মৃতি
বেড়ার বাইরে!
আদালতের ভেতর,
ব্যক্তিগত ভাষায়,আমার বোন খেলা করে
অন্য এক দেবতার সাথে।
Comment

