Ziaur Rahaman Shilon

Ziaur Rahaman Shilon

অকপট দুইজন
বিকেলের দিকে আমি গিয়ে বসলাম পুরনো সেই চেয়ারে,
স্বপ্ননা তখনও আসেনি, বাতাস খেলছিল একা ঘরে।
কিছুক্ষণ পর হঠাৎ এসে দাঁড়াল চুপচাপ হেসে,
বলল—”এত আগে এসেছিস?” আমি বললাম—”তোর অপেক্ষায় বসে”।
চা এল দু’কাপ, ধোঁয়া উঠছে ধীরে ধীরে,
আমরা দুজন তাকিয়ে রইলাম, যেন কিছু বলার নীরে।
আমি বললাম—”আজ একটা গল্প বলব তোকে”,
সে বলল—”শুরু কর, শুনছি মন দিয়ে”।
তারপর শুরু হলো কথা, ছোট ছোট ঘটনায় ভরা,
হাসতে হাসতে ভুলে গেলাম কত দুঃখ জড়া।
মাঝে মাঝে থেমে যায় কথা, নীরবতা নামে,
চোখের দৃষ্টি বুঝিয়ে দেয়, সব কথা কি মুখে থামে?
স্বপ্ননা হঠাৎ বলল—”মনে আছে স্কুলের দিনগুলো?”
আমি বললাম—”সেই দিনগুলোই ছিল সবচেয়ে ভালো”।
সে একটু চুপ করে রইল, যেন কিছু ভাবছে মনে,
আমি বললাম—”কিছু বলবি?” সে বলল—”না, থাক গোপনে”।
আবার হেসে উঠল দুজন, হালকা হলো পরিবেশ,
মনে হলো এই মুহূর্তটাই সবচেয়ে বেশ।
চা ঠান্ডা হয়ে গেল, তবুও কথা থামে না,
সময় কেমন কেটে গেল, বুঝতেই পারলাম না।
শেষে উঠতে গিয়ে সে বলল—”আবার দেখা হবে তো?”
আমি হেসে বললাম—”এই গল্প তো শেষ নয়, শুরু”।
বিকেলের আলো মুছে গিয়ে নামল নরম সন্ধ্যার রং,
অকপট দুইজন—এইভাবেই রয়ে গেল সঙ্গ।

Comment