Swapankumar Pahari

Swapankumar Pahari

আধুনিক হিব্রু সাহিত্যের
দীর্ঘ কবিতা
ছোট বোন
কবি: আব্বা কোভনার
অনুবাদ: স্বপনকুমার পাহাড়ী,

প্রথম সর্গ
১৫
নজরদার পৃথিবী
সরে গেল।
ওর সুন্দর পুতুল,
পিতার উপহার,
তারা পিষে দিল তুষারের মধ্যে।

মা নয়, ভাই নয়,
হাত দুটো রইল পরস্পর আড়াআড়ি
তার বাড়ন্ত স্তনের ওপর,
তারা ইশারা করল বোনকে
ঐ গেটের ভেতর থেকে।

লুকিয়ে রাখলো ওকে পাঁচিলের আড়ালে।
পবিত্র ধৈর্যে অপেক্ষা করে
সেই ভদ্রমহিলারা।
করুণায় প্লাবিত তাঁরা।

ভঙ্গুর বোন আমার!
কোনো পোতাশ্রয় নেই—বিশ্বাসঘাতকতা
–কোনো দ্বীপ নেই।

কেবল ঝঞ্ঝার ভেতর একটা্ ভাঁজ করা পাল।

Comment