✍️|| যান্ত্রিকতার মাঝে বসন্তের এক নতুন বিন্যাস.. 🎭🎨
#কবিতা #বাংলাকবিতা #রূপকল্প_বসন্ত #দীপকবেরা
#everyonefollowers @highlight
#copyright : @dipak_bera
🍂
রূপকল্প বসন্ত
—দীপক বেরা
🍂
মুখোশ বিক্রেতারা ফিরে গেছে কবে
দোলের শহর জুড়ে আজ রঙের রসায়ন
রাসায়নিক সলিউশনের অদ্ভুত আভাস
কৃষ্ণ রাধিকাদের ঠোঁটের বিপদসীমা উধাও
ইন্সটাগ্রামের ফিল্টারে ঢাকা পড়ে গেছে অন্তর্দহন
‘হোলি হ্যায়’… গালে ছুঁইয়ে দিলে ‘মেজেন্টা’ রঙ
রিটার্নে মাখিয়ে দিল ‘ফ্লুরোসেন্ট’ নীল
ফেসবুকের স্ট্যাটাস ঝলক রঙে রঙে রঙিন
রঙিন বিজ্ঞাপন, টুং-টাং ‘নোটিফিকেশন সাউন্ড’
মোহমুগ্ধ মোহাবিষ্ট মথ পতঙ্গদের পদস্খলন
স্ক্রিনের কাচ ভেঙে বিচ্ছুরণ, একদিন বিস্ফোরণ
তারপর সায়াহ্নের ধূসর বিস্মরণ
রঙের আড়ালে ফাঁকটুকু মেরামতের কৃত্রিম প্রয়াস
ধরা পড়ে যায় সম্পর্কের সুতো ছেঁড়া বিচ্ছিন্নতা
ক্লিন্ন যান্ত্রিকতা, আত্মকেন্দ্রিকতার মাইল দূরত্ব
প্রেমের অপচয়ে অনিবার্য হয়ে ওঠা নিষ্ফল শূন্যতা
এইসব রূপকল্প বসন্তের সাতকাহন নিয়ে
মেঘে মেঘে সময় বয়ে চলে সৃষ্টির নবীন বিন্যাসে…
🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ০৩ মার্চ ২০২৬

