“মুক্তি”
প্রিয়তমা স্ত্রী,
সাথে অনাগত সন্তান,
ছোট্ট আদুরে আঙুল—
কারো দৃপ্ত পায়ের যুগলে—
নদীর জলে ডুবে
মৃত্যু এসে কী করেছে বেদখল?
বাসে বসে কী ভাবছিলে?
ঈদের সুখস্মৃতি—আপনজনের
বিরহে ছিলে কি কাতর?
নাকি ভবিষ্যত পরিকল্পনায়?
জলরাশির অন্ধকারে
হঠাৎ নিভে গেল সব—
নাকি অমরত্ব দিয়েছে
জরা-জীর্ণ জীবন থেকে মুক্তির?
Comment

