“চাঁদের আলোয় দুঃখেরা”
পূর্ণিমা রাতে, চাঁদের আলোর নীড়ে,
পুকুর ঘাটে বসে, সিঁড়ি গুনে যাই ধীরে।
জলের স্থিরতা ভেঙেছে হয়তো অচেনা কারন,
অতল সিঁড়ি, যেন আমার দুঃখের ধরন।
গুনে গুনে ক্লান্ত হবে, তবু থাকবে অবশিষ্ট,
বুঝি, দুঃখ আমার ভালোবাসার নিষ্ঠ।
দুঃখের পছন্দ হয়তো আমায় চেনে,
পাশাপাশি পূর্ণিমা রাত চুপচাপ হাসে যেনে।
Comment

