Mahuya Dey

ইচ্ছা
========
।। হারিয়ে যেতে ইচ্ছা হয়,হয় ইচ্ছা…..
কিন্তু সেই হারিয়ে যাওয়া আর হয় না
রয়ে যাই এই অতল পথের মাঝে…..
ভাবি যাবো একদিন সময় তো আসবে
একদিন না একদিন…..
সেই আশায় রয়ে যাই
অজানা পথের পানে তাকিয়ে…..
দেখি দূর আকাশের
ভাসমান এক চিলতে মেঘের ভেলা,
সেই ভেলায় ছুটছি আনন্দে আত্মহারা হয়ে,
যাচ্ছি ভেসে…..
দূর আকাশের গায়ে আঁচড় কাটতে কাটতে,
যাচ্ছি এগিয়ে দূর পথের কোনো এক প্রান্তে,
ছুটছি আর ছুটছি আনন্দ কাকে বলে, হঠাৎই
আনন্দ গেলো ভেঙে ভাবনারা গেলো হারিয়ে,
ওই অন্তহীন দূর দূরাকাশে…..
ভাবনা বলে যদি পেতাম এক টুকরো মেঘের কোল,
তবে হারিয়েই যেতাম চিরতরে,
ভাবনাটা ভাবনাই থেকে যায় ইচ্ছা হয়েই…..

ধারণায় আমি ( মহুয়া )
=====================

Comment