Rayhana yeasmin

Rayhana yeasmin

“লাল সবুজের মায়া”
টুকটুকে লাল সূর্য যেন
মায়ের কপাল জুড়ে,
নীড়খানিতে আছে আরো
দয়া-মায়া মুড়ে।
সবুজ শাড়ি বিছিয়ে মাঠে,
পুকুরভরা মাছ,
অশথ, বট, হিজল, জারুল—
আরো কত গাছ।
আমার দেশের ধূলিকণায়
আহা কত মায়া,
আমার দেশের সবটা জুড়ে
শান্তির আঁচলছায়া।

Comment