Swapankumar Pahari

আধুনিক হিব্রু সাহিত্যের
দীর্ঘ কবিতা
ছোট বোন
কবি: আব্বা কোভনার
অনুসৃজন: স্বপনকুমার পাহাড়ী

তৃতীয় সর্গ
২৭
অহো একজন যিনি আমাদের আদেশ করেছিলেন শিশু হতে
শান্ত
আর ভীত।

ওই দিন ফিরে এসেছিলাম আমি
যখন একটা কালো বেড়াল রাস্তা পার হয়েছিল আমার।

ওই দিন প্রতিবেশীর মেয়ের জন্যে ফুঁপিয়ে কেঁদেছিলাম আমি
যখন ওর বর একটা খালি বালতি দেখতে পেয়েছিল!

ওগো রাত গুঁড়িয়ে দেওয়া
ঘুম! আমার সমস্ত হাড়ের মধ্যে ঢুকে পড়লো ভয়।
–জানলার কাছে নখ কাটলাম আমি।

প্রতি রোববার
সেন্ট মেরির ঘন্টাধ্বনিতে আমার জানলা কেঁপে ওঠে:
প্রতি রোববার
আমার হৃদয় বোবা হ’য়ে যায়, গভীরতার আতঙ্কে শঙ্কায়—

ওহো একজন যিনি আমাদের আদেশ করেছিলেন শিশু হতে
অগ্নিরও অধিক শান্ত।

Comment