আধুনিক হিব্রু সাহিত্যের
দীর্ঘ কবিতা
ছোট বোন
কবি: আব্বা কোভনার
অনুবাদ: স্বপনকুমার পাহাড়ী
তৃতীয় পর্ব
২৮
আমার বোন সুখে বসে থাকে
ওর বরের টেবিলের পাশে। ও কাঁদে না।
আমার বোন তেমন কিছু করবে না:
লোকে কী বলবে!
আমার বোন সুখে বসে থাকে
ওর বরের টেবিলের পাশে। তার হৃদয় জাগ্রত।
গোটা পৃথিবী পান করে
কোশার মুরগির সুরুয়া:
আগাঁজা ময়দার তালগুলো তৈরি হয়েছিল ওর শাশুড়ির হাতে।পৃথিবী বিস্ময় বিহ্বল
আর চাখে সেই মায়ের মিঠাই।
আমার কনে-বোন বসে থাকে। মধুর ছোট্ট একটা থালা ওর পাশে। অমন বিশাল জনতা! ফাদার শালাহখানা্র বেণীগুলো মোচড়ালেন।
আমাদের ফাদার তাঁর রুটিখানা নিলেন,আশীর্বাদ করো ঈশ্বর,
চল্লিশ বছর একটা উনোন থেকে। তিনি কখনোই কল্পনা করেননি
একটা গোটা জাতি জেগে উঠতে পারে উনোনগুলোয় আর পৃথিবী, ঈশ্বরের সহায়তায়, এগোতে পারে।
আমার বোন টেবিলের পাশে কনের ঘোমটায় বসে থাকে একা। বিলাপকারীদের গুপ্ত আস্তানা থেকে এক বরের কণ্ঠস্বর কাছে আসে।
তোমাকে ছাড়াই টেবিলটা সাজাবো আমরা;
বিবাহ-চুক্তিনামা লেখা হবে শিলায়।
