আধুনিক হিব্রু সাহিত্যের
দীর্ঘ কবিতা
ছোট বোন
কবি: আব্বা কোভনার
অনুবাদ: স্বপনকুমার পাহাড়ী
তৃতীয় সর্গ
৩০
সাদা
সাদা
সাদা
সাদায়
সেই ডমিনিকীয় কনভেণ্ট প্রার্থনা করে:
ঈশ্বরের সম্পত্তি শান্ত ফুলে মোড়া,
গভীর পরিত্রাণে প্লাবিত।
আমরা আমাদের বোনের জন্যে কী করবো
সে একটা শুকনো আকর্ষের মতো?
Comment

