Mulla Tubarok

Mulla Tubarok

অন্তর গুহা

অন্তরগুহা থেকে ভেসে আসো আজ
দর্পনে মরমের
আমার আত্মা হতে বিচ্ছিন্ন হওনা
বাস্তবে দেখি তোমায় একবার
এমন মিশুক তুমি মিশে আছো জন্ম থেকে
আমি আজো জানিনি বুঝিনি
এ কী তোমার প্রেম প্রকৃতি
মোর আজন্ম ঘোরে হায়!

কেউ কেউ কাটায় জীবন
পাগল প্রলোভনে মনোরমা
সফল সাচ্ছন্দ্যে এক বিরাট
এই তো শ্রেষ্ঠ সুন্দর
মধুর জীবন শুধু তামাশার।

কাব্যগ্রন্থ: শূন্যতার পোকারা নাচে সুনিপুণ

Comment